প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য।

মোঃফারিদ খান ইফতি , সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ,
৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করে নারী এককে চ্যাম্পিয়ন ও নারী দ্বৈতে রানার-আপ হয়েছেন লিকা পোদ্দার। এছাড়া স্মৃতি রাজবংশী নারী এককে এবং শুই চিং মং মারমা ও স্মৃতি রাজবংশী মিশ্র দ্বৈতে সেমিফাইনালে উন্নীত হয়েছেন।
খেলোয়াড়দের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের সাফল্য নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা রইল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪